২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় মাওয়ায় ৭ ঘণ্টা পারাপার বন্ধ

কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টায় পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 06:06 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টায় পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এমএ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ঘন কুয়াশার কারণে ছোট বড় ৫/৬টি ফেরি পদ্মা নদীতে আটকে ছিলো। কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ১০টার পর আবার ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি। এসময় মাওয়া ও কাওড়াকান্দি ফেরি ঘাটের দুই পাড়ে শত শত যাত্রী ও পণ্যবাহী যান আটকে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজটের। যাত্রীদের বেশ দুর্ভোগও পোহাতে হয় তখন। ঢাকা-মাদারীপুর সার্বিক পরিবহনের ফেরদাউস মাতুব্বর নামে এক যাত্রী বলেন, কুয়াশার কারণে হাজার হাজার যাত্রী ও পরিবহন ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়ে। ফেরি চলাচল না করায় তিনি স্পিডবোটে নদী পার হয়ে মাদারীপুরে আসেন। মহাসড়ক পুলিশের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক মো. আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃঙ্খলা এড়াতে এ সময় ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২০৫ ঘ.