২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ইস্যুতে ব্রিটিশ সরকারের ভূমিকায় সন্তুষ্ট নন রুশনারা

জলবায়ু পরিবর্তন ইস্যুকে ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করলেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি সদস্য রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 11:13 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন ইস্যুকে ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করলেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি সদস্য রুশনারা আলী। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দুর্ভাগ্যজনকভাবে, সরকার (ব্রিটেনের) জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রত্যাশা অনুযায়ী আলোচনা করছে না।" বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার জন্মভূমিতে পৌঁছান। সফরকালে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের গ্রামীণ জীবনযাত্রার টেকসই উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) 'প্রতীকী জলবায়ু আদালতে' সাক্ষ্য গ্রহণ পর্যবেক্ষণ করবেন। আগামী ৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আদালত বসবে। ট্রাইব্যুনালে বাংলাদেশে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের সাক্ষ্য নেওয়া হবে। এর আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের আইনি কাঠামোর মধ্যে নিরাপত্তা দেওয়ার পথ খোঁজাই এর লক্ষ্য। ব্রিটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য রুশনার তার সরকারের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী দুই বছর পর্যন্ত সহায়তা না বাড়ানোর সিদ্ধান্তের প্রতি রুষ্ঠ মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, "সরকার ২০১৩ সালের মধ্যে জাতীয় আয়ের শূন্য দশমিক সাত শতাংশ সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে এবং তৃতীয় বছর এ সহায়তা বাড়ানো হবে।" জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক এ ছায়ামন্ত্রী লেবার পার্টির নেতৃত্বাধীন বিগত সরকারের ভূমিকা জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, "কার্বন নিঃসরণ ঠেকাতে যুক্তরাজ্য লেবার পার্টির নেতৃত্বে বিশ্বের প্রথম জলবায়ু পরিবর্তন আইন প্রণয়ন করেছে।" উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্তমান সরকারের প্রতিশ্র"ত সহায়তা দেওয়ার বিষয়ে তার দল কাজ করে যাবে বলে প্রতিশ্র"তি দেন তিনি। ছায়া মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে একটি প্রোফাইল তৈরির বিষয়ে কাজ করবেন তারা। "গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আলোচনার বাইরে থাকবে না," বলেন রুশনারা। জলবায়ু পরিবর্তন বিষয়ক অভিযোজন প্রকল্পে লেবার পার্টি কাজ করে যাবে জানিয়ে তিনি আরো বলেন, এই তহবিলকে কার্যকরভাবে কাজে লাগানোর চেষ্টা করা হবে। রুশনারা বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য আমার অবস্থানকে কাজে লাগানোর চেষ্টা করে যাবো।" "এ ক্ষেত্রে ধনী ও উন্নত দেশগুলোর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রয়োজন", বলেন তিনি। তবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের উন্নত দেশে অভিবাসনের সুযোগ দেওয়ার বিষয়ে রুশনারা দ্বিমত পোষণ করেন। আন্তর্জাতিক স