২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: স্বাস্থ্যখাতে ১০ বছরে দুশ কোটি ডলার দরকার

বৈশ্বিক উষ্ণায়নের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় আগামী ১০ বছরে বাংলাদেশের দুশ আট কোটি ডলার দরকার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক উষ্ণায়নের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় আগামী ১০ বছরে বাংলাদেশের দুশ আট কোটি ডলার দরকার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এ হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক সাংবাদিকদের বলেন, "বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে এর ক্ষতি মোকাবলায় ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছরে দুশ আট কোটি ডলার প্রয়োজন হবে।" "তবে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আগামী বছরের জুন মাসে সুনিশ্চিত করে বলা যাবে," বলেন মন্ত্রী। তিন দিনব্যাপী 'দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য কপ্-১৬-এর (কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অব পার্টিজ) উচ্চ পর্যায়ের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সভায় জলবায়ু পরির্বতনের প্রভাবে স্বাস্থ্যখাতের ঝুঁকি মোকাবলায় আট দফা 'ঢাকা ঘোষণা' দেওয়া হয়। সভায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের চারজন মন্ত্রীসহ ৫৫ জন প্রতিনিধি অংশ নেন। এতে স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা হ্রাসে কর্মসূচি বিষয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে ১৭টি প্রবন্ধ উপস্থাপিত হয়। "বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী ২০ বা ৩০ বছর পর বাংলাদেশের একটা অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাবে," জানিয়ে রুহুল হক বলেন, "কিন্তু স্বাস্থ্যখাতে কী ধরনের পরিবর্তন হবে বা হচ্ছে তা নিয়ে কেউ আলোচনা করছে না।" তিনি জানান, জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় যেন স্বাস্থ্যখাতকে প্রধান হিসেবে গুরুত্ব দেওয়া হয় সে জন্যই এই সভার আয়োজন।" রুহুল হক জানান, আইলা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া, পুষ্টিহীনতার মতো নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আট দফা 'ঢাকা ঘোষণা'য় যা বলা হয়েছে তা হলো