২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় 'গিরি' শুক্রবার উপকূল অতিক্রম করতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি' শুক্রবার দুপুর কিংবা বিকালে কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি' শুক্রবার দুপুর কিংবা বিকালে কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি স্থির ছিল। রাত ৯টায় সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে এসেছে। রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ কথা বলা হয়। বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় পূর্ণিমার প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও তাদের উপকূলবর্তী দ্বীপ ও চরসমূহের নিুাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৬ ফুট অধিক পানিতে প্লাবিত হতে পারে। রাত ৯টায় এটি চট্টগ্রাম বন্দরের ৪৮০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার বন্দরের ৩৯০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা বন্দরের ৫১৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্বে অবস্থান করছিল। সতর্কতা সংকেতের কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে আগের ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে দেখাতে হবে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত। সাগর উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/এইচএ/ডিডি/০১০৫ ঘ.