২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিুচাপটি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঊপকূলে ঝড়ো হাওয়া থাকায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 10:13 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিুচাপটি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঊপকূলে ঝড়ো হাওয়া থাকায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি আরো জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যা বা রাতে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়। অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিুচাপটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গত সপ্তাহেও সাগরে নিুচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। এতে ঘরচাপা পড়ে, পানিতে ডুবে ও বজ্রপাতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২১২০ ঘ.