২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ জলবায়ু অভিযোজনে উন্নয়নের পথ বেছে নিয়েছে'

বাংলাদেশ জলবায়ু অভিযোজনে গুরুত্বপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ বেছে নিয়েছে বলে দাবি করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জলবায়ু অভিযোজনে গুরুত্বপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ বেছে নিয়েছে বলে দাবি করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। কাজাকস্তানের আস্তানায় রোববার অনুষ্ঠিত 'সিক্সথ মিনিস্ট্রিয়াল কনফারেন্স অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' শীর্ষক সম্মেলনে বক্তব্যে তিনি এ দাবি করেন। সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাছান মাহমুদ জানান, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বর্তমান সরকার গভীর রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ এক কঠিন প্রতিকূল অবস্থা মোকাবেলা করছে। এই কঠিন যুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য বাংলাদেশের পক্ষে তিনি আন্তর্জাতিক স