২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমানোর ঘোষণা চীনের

চীন ২০০৫ সালের তুলনায় ২০২০ সাল নাগাদ মাথাপিছু জিডিপির জন্য কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন ২০০৫ সালের তুলনায় ২০২০ সাল নাগাদ মাথাপিছু জিডিপির জন্য কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বুধবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সভাপতিত্বে রাষ্ট্রীয় পরিষদের (কেবিনেট) এক স্থায়ী অধিবেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। অধিবেশনে ২০০৫ সালের তুলনায় ২০২০ সাল নাগাদ মাথাপিছু জিডিপির জন্য কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এটিকে একটি বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা হিসেবে চীনের জাতীয় অর্থনীতি ও সামাজিক বিকাশের মাঝারী এবং দীর্ঘকালীন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। রাষ্ট্রীয় পরিষদ বলেছে, একটি দায়িত্বশীল উন্নয়নশীল দেশ হিসেবে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চীন 'বাস্তব ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার' পক্ষপাতী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২০০০ ঘ.