২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজন সঠিক নেতৃত্ব: পররাষ্ট্র উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দরকার সঠিক নেতৃত্ব। এ বিষয়টি মাথায় নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দরকার সঠিক নেতৃত্ব। এ বিষয়টি মাথায় নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। মঙ্গলবার ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান। বাংলাদেশ সরকার, ব্রিটিশ হাই কমিশন ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি)- এর যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলন মোট চারটি অধিবেশনে বিভক্ত ছিল। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলোর ফোরামের নেতৃত্ব দিচ্ছে জানিয়ে ইফতেখার আহমেদ চৌধুরী প্রথম অধিবেশনে বলেন, "দুর্যোগ মোকাবেলায় সঠিক নেতৃত্ব প্রয়োজন। কার্বন নির্গমন হ্রাসে উন্নত বিশ্বের জন্য আলাদা সীমা থাকা উচিত। সেই সঙ্গে উন্নত বিশ্বে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও স্বল্প খরচে প্রযুক্তির আদান-প্রদান করা উচিত।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত দেশগুলোর প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। এজন্য পশ্চিমা বিশ্বই দায়ী। আগামী ২০০৯ এর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি চুক্তিতে পৌঁছাতে বিষয়টিকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।" যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সার্বিক সহায়তা দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ মোকাবেলায় বিশ্বে নেতৃত্ব দেবে বলে জানান ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের খাদ্য উৎপাদন ও পানি সরবরাহ চাপে রয়েছে। হুমকির মুখে রয়েছে জীবন-জীবিকা। এ পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক দায়বদ্ধতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য সরকার যৌথভাবে কাজ করে যাচ্ছে। ধনী-গরিব দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।" সম্মেলনে আলোচকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের খাদ্য নিরাপত্তা ইতোমধ্যে চাপের মুখে রয়েছে। বাংলাদেশে খাদ্য ঘাটতি আগামী কয়েক দশকে বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। 'ক্লাইমেট চেঞ্জ: বাংলাদেশ অ্যান্ড ইউকে পারসপেক্টিভ' শীর্ষক প্রথম অধিবেশনের সঞ্চালক ছিলেন পরিবেশবিদ ড. আতিক রহমান। এতে আলোচনায় অংশ নেন পররষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, পরিবেশ ও বন সচিব এ এইচ এম রেজাউল কবির। 'বিল্ডিং ক্যাপাসিটি ফর রেজিলেন্স অ্যান্ড অ্যাডাপটেশন' শীর্ষক দ্বিতীয় অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক জহুরুল করিম। আলোচনায় অংশ নেন সালিমুল হক, রবীন্দ্রনাথ রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান, এ এম কামাল উদ্দিন। 'লেসন ফর দ্য ফিল্ড' শীর্ষক তৃতীয় অধিবেশনের সঞ্চালক ছিলেন মাহফুজ উল্লাহ। এছাড়া 'ফিন্যান্সিং ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক চতুর্থ অধিবেশনে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে সা