২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সালমান-সুরাজ

বলিউডি পরিচালক সুরাজ ভারজাতিয়ার সঙ্গে ১৪ বছর পর কাজ করতে যাচ্ছেন সালমান খান। আশির দশকের শেষ থেকে নব্বই দশকের শুরু পর্যন্ত সুরাজ ভারজাতিয়ার সঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এর মতো ব্যবসা-সফল সিনেমা উপহার দিয়েছিলেন বলিউডি অভিনেতা সালমান খান। দীর্ঘ বিরতির পর আবারও সুরাজের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 08:58 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

ডিএনএ-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারজাতিয়া বর্তমানে তার সিনেমার কাহিনি নিয়ে কাজ করছেন। ২০১৩-এর শেষে বা ২০১৪-এর শুরুর দিকেই তিনি সিনেমাটির কাজ শুরু করবেন। গুজব শোনা গেছে, সুরাজের সিনেমার কোনো পরিকল্পনাই চূড়ান্ত করা হয়নি। তবে এ বিষয়ে জানতে পেরে সালমান তার ব্যস্ততার মধ্যেও সুরাজের সঙ্গে কাজ করার সময় বের করে নিয়েছেন।

আরও জানা গেছে, পরিচালক বনি কাপুরকে তার আসন্ন সিনেমা ‘নো এন্ট্রি ২’-এর কাজ পিছানোর জন্য অনুরোধ করেছেন সালমান, যাতে তিনি সুরাজের সঙ্গে কাজ শেষ করতে পারেন। তবে এরই মধ্যে তিনি ‘নো এন্ট্রি ২’-এর শুটিং শুরু করেছেন।

১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন সুরাজ। সিনেমাটি ওই সময় বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। ১৯৯৯ সালে সর্বশেষ সুরাজের সিনেমায় অভিনয় করেছিলেন সালমান।