২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুম্বাই ইন্ডিয়ানস’-এর সমর্থক রণবীর

বলিউডি অভিনেতা রণবীর কাপুর ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল)-এর  ফাইনালে সমর্থন করছেন নিজের শহরের দল ‘মুম্বাই ইন্ডিয়ানস’-কে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:02 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে রণবীর তার নতুন সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর প্রচারের সময় বলেন, “আমি মুম্বাই ইন্ডিয়ানসকে পুরোপুরি সমর্থন করি।”

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় রণবীরের ডিসকো ধাঁচের গান ‘বদতামিজ দিল’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ বিষয়ে রণবীর বলেন, “আমি গত দুই বছরে নাচার সুযোগ পাইনি। ‘রকস্টার’ সিনেমায় আমি গায়ক ছিলাম আর ‘বারফি!’-তে ছিলাম মূক ও বধির। তাই এই সিনেমায় আমি প্রাণভরে নেচেছি।”

আইপিএলের ষষ্ঠ আসরে এ বছর ফাইনালে মুখোমুখি হচ্ছে ‘চেন্নাই সুপার কিংস’ এবং ‘মুম্বাই ইন্ডিয়ানস’। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ২৬ মে।