২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একত্রে  ট্রাভোল্টা-হপকিন্স

একসময়ের কুখ্যাত ডাকাত জন গট্টির জীবনের উপর ভিত্তি করে নির্মিত নতুন একটি সিনেমায় এবার জন ট্রাভোল্টার সঙ্গে কাজ করবেন স্যার অ্যান্থনি হপকিন্স। খবর জি মিডিয়া ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 10:51 AM

Updated : 25 Apr 2022, 06:46 PM

‘কন্টাক্টমিউজিক’ এর খবর অনুযায়ী, সম্প্রতি সিনেমাটির পরিবেশক কোম্পানি ‘আই এম গ্লোবাল’ জানিয়েছে সিনেমাটিকে আগামী বছরের কান চলচ্চিত্র উৎসবে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অ্যান্থনি হপকিন্স।

‘গট্টি: ইন দ্য শ্যাডো অফ মাই ফাদার’ সিনেমাটির মূল চরিত্রে ট্রাভোল্টা চুক্তিবদ্ধ হয়েছিলেন ২০১০ সালে। ওই সময় লিন্ডসে লোহান এবং জো পেসির থাকার কথা ছিল অন্য চরিত্রগুলোতে। ‘দ্য নোটবুক’খ্যাত পরিচালক নিক ক্যাসাভেতেস চুক্তিবদ্ধ হয়েছিলেন পরিচালনার দায়িত্বে।

পরে ২০১১ সালে ক্যাসাভেতেস এবং পেসি, দুজনেই সিনেমাটিতে কাজ করার ব্যাপারে অপারগতা জানালে এবং লোহানের সঙ্গে কিছু সমস্যার সৃষ্টি হওয়ায়, অনেকেই ভেবেছিলেন সিনেমাটি আর নির্মাণ করা হবে না।