গোয়ায় শাহরুখ-সালমান
শুটিংয়ের কাজে একই সময় গোয়ায় গেছেন বলিউডি দুই খান। কিছুদিন আগে বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর কাছেই একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন তার চির প্রতিদ্বন্দ্বী বলিউডি অভিনেতা সালমান খান। আর বর্তমানে শুটিংয়ের কাজে একই সময়ে এ দুই প্রতিদ্বন্দ্বী পা রেখেছেন গোয়ায়। খবর জি নিউজ ব্যুরোর।
প্রভাবশালী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুদিন আগেই ওই দুই অভিনেতা তাদের পরবর্তী সিনেমার শুটিংয়ের কাজে গোয়া গেছেন। শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটির শুটিং হচ্ছে উত্তর গোয়াতে। অন্য দিকে ‘মেন্টাল’ সিনেমার শুটিংয়ে সালমান রয়েছেন দক্ষিণ গোয়ায়।
এ ব্যাপারে সূত্র জানায়, শাহরুখ এবং সালমানের যদি একই ছাদের নিচে দেখা হয়ে যায়, তখন তারা কী করবেন তা অনেকেরই কৌতূহলের বিষয়। তবে এটি সকলেরই জানা যে, এ দুজনের একজন যদি কোনো জায়গায় যান, অন্য জন সেখান থেকে বের হয়ে আসেন।
এদিকে, শাহরুখের সিনেমার শুটিং গোয়াতে হতে যাচ্ছে তা জানার পরই সালমান গোয়া ছেড়ে মুম্বাই চলে এসেছেন। অন্যদিকে দীপিকা পাড়–কনকে ছাড়াই ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন শাহরুখ।
