একসঙ্গে মাইলি-বিবার
পপশিল্পী মাইলি সাইরাস এবং জাস্টিন বিবার এবার একসঙ্গে কাজ করছেন নতুন একটি গান নিয়ে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, ১৬ মে হলিউডের রেকর্ডিং স্টুডিও থেকে বের হতে দেখা যায় মাইলিকে; জানা গেছে এর কয়েক মিনিট আগেই স্টুডিও থেকে বের হন বিবার।
প্রত্যক্ষদর্শী এক ফটোগ্রাফার একটি ওয়েবসাইটকে জানিয়েছেন, স্টুডিওটিতে খুব বেশি রেকর্ডিং বুথ নেই, সম্ভবত মাইলি এবং বিবার একসঙ্গেই কোনো অ্যালবামের কাজ করছেন। বিবারের বের হওয়ার কয়েক মিনিট পরেই মাইলিকে বের হতে দেখা গেছে। ব্যাপারটা কাকতালীয়। এবার মনে হয় একই অ্যালবামে গান গাইবেন দুজন।
রেকর্ডিং স্টুডিওর কর্তৃপক্ষও জানিয়েছে, একত্রেই কাজ করছেন মাইলি এবং বিবার। নতুন একটি সিঙ্গেলের রেকর্ডিং করছেন তারা; তবে আনুষ্ঠানিকভাবে কোনো অ্যালবামের ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকেই।
