২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত সিনেমায় ঋষি

বলিউডের সিনিয়র অভিনেতা ঋষি কাপুর বর্তমানে তার পুত্র রণবীরের মতোই ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি বছরে মোট সাতটি সিনেমায় অভিনয় করছেন এবং এর প্রতিটিতেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

সংবাদমাধ্যমটিকে ঋষি বলেন, “এ বছর আমার সাতটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘চশমে বুদ্দুর’ এবং ‘আওরঙ্গজেব’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আরও পাঁচটি সিনেমায় কাজ করেছি আমি, এর মধ্যে  ‘কাঞ্চি’ এবং ‘বেশরম’ সিনেমা দুটি রয়েছে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। আরও আছে ‘ডি-ডে’। প্রতিটি সিনেমাই খুবই মজার এবং আমার চরিত্রগুলোও ভিন্ন ধরনের।”

ঋষি আরও জানান, পরিচালক নিখিল আদভানির ‘ডি-ডে’ সিনেমার জন্য নিজের লুক অনেকটাই বদলাতে হয়েছে তাকে।