২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবস ভালবাসেন হ্যালি

তিন মাসের অন্তসত্ত্বা হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি সম্প্রতি জানিয়েছেন, মা দিবসটি বিশেষভাবে পছন্দ তার; কারণ পরিবারের অন্যরা ঐদিনটিতে তাকে নিয়েই ব্যাস্ত থাকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:01 AM

Updated : 25 Apr 2022, 06:44 PM

অভিনেতা অলিভার মার্টিনেজের প্রেমিকা হ্যালি বলেন, “মা দিবসের একটি ব্যাপার আমি খুবই পছন্দ করি আর তা হল এই দিনটিতে আমার কোনো পরিকল্পনা করতে হয় না।”

অস্কারজয়ী ওই অভিনেত্রী আরও বলেন, “এমনিতে অন্য উপলক্ষগুলোতে আমি সবসময় আয়োজকের ভূমিকা পালন করি এবং সবাইকে নিয়ে দিনটি উদযাপন করি। কিন্তু এই দিনে পরিবারের অন্যরা একত্রিত হয়ে আমার জন্য সবকিছুর আয়োজন করে আর আমি শুধুই উপভোগ করি।”

পিপল ডট কম জানিয়েছে, অন্তসত্ত্বা হ্যালি তার অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে এ বিষয়টি আপাতত জানতে আগ্রহী নন।

তিনি বলেন, “আমরা জানি না আমাদের সন্তানটি ছেলে না মেয়ে, তবে আমাদের একটি সন্তান আসছে এটা আমরা নিশ্চিত।”

অনাগত সন্তানটি ছাড়াও আগের ঘরের একটি সন্তান রয়েছে হ্যালির; চার বছর বয়সী ওই কন্যাটির নাম নাহলা।