‘হ্যামলেট’ চরিত্রে হৃত্বিক
উইলিয়াম শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ উপন্যাস অবলম্বনে পরিচালক তিগমাংসু ঢুলিয়া তৈরি করবেন তার পরবর্তী সিনেমা। আর এর মূল চরিত্র ‘হ্যামলেট’-এর ভূমিকায় অভিনয় করবেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। খবর মিড ডের।
ঘনিষ্ট সূত্রের বরাতে মিড ডে জানায়, ২০১৪ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। হ্যামলেটের কাহিনিকে তিগমাংসু যেভাবে ভারতের সঙ্গে মিলিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন হৃত্বিক। গোল্ডি এরই মধ্যে হৃত্বিকের সঙ্গে সিনেমাটির চুক্তি করে নিয়েছেন। ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং শেষ হলেই তিগমাংসুর সঙ্গে কাজ শুরু করবেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে গোল্ডি, তিগমাংসু বা হৃত্বিক কেউই কোনো মন্তব্য করেননি। এর আগে, ২০০১ সালে ‘হ্যামলেট’ অবলম্বনে ‘আদিত্য’ নামের একটি হলিউডি সিনেমায় হৃত্বিকের কাজ করার কথা থাকলেও পরবর্তীতে উদ্যোগটি বাতিল হয়ে যায়।
