২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারে টেলিফিল্মে নাঈম-এ্যানি

চলচ্চিত্র ‘রংধনু’র পরে এবারে একটি টেলিফিল্মে জুটি হলেন এফ এস নাঈম ও এ্যানি খান। রাশেদ রাহা রচিত ও পরিচালিত ‘এক্স স্কয়ার’ শিরোনামের টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, আরফান নিশো, তাহসিন, কল্যাণ, ডেইজি আহমেদ, অনুভব।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 07:47 PM

Updated : 25 Apr 2022, 06:42 PM

এ বিষয়ে নাঈম বলেন, “সৈয়দ নাবিল আশরাফ পরিচালিত ‘রংধনু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছি। এবারে আমরা এই টেলিফিল্মে কাজ করলাম। আশা করছি আমরা এই টেলিফিল্মটির মধ্য দিয়ে জুটি হিসেবে দর্শকদের আস্থা অর্জন করতে পারব।”

এদিকে রাশেদ বলেন, “একটি কর্পোরেট অফিসের নানা ঘটনাকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। বাবার মৃত্যুর কারণে ত্রিশ বছর বয়সে অফিসের হাল ধরে আমরিন। এই চরিত্রটিতে অভিনয় করেছেন তানভীন সুইটি। তার বিপরীতে অভিনয় করেছেন আরফান নিশো। অন্য দুটি জুটি হল তাহসিন ও কল্যাণ এবং নাঈম ও এ্যানি।”

রাশেদ আরও বলেন, “২ থেকে ৫ মে আমরা টেলিফিল্মটির শুটিং করেছি। কারওয়ানবাজার, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি লোকেশনে এর শুটিং করা হয়েছে। এখন এর সম্পাদনার কাজ চলছে।”

এসএ টিভির জন্য নির্মিতব্য টেলিফিল্মটি প্রচারিত হবে চলতি মাসের শেষে।