নতুন অ্যালবাম নিয়ে জাস্টিন
গায়ক জাস্টিন টিম্বারলেক তার হিট অ্যালবাম ‘দ্য ২০/২০ এক্সপেরিয়েন্স’-এর সাফল্যের পর অ্যালবামটির সিক্যুয়াল প্রকাশের তারিখ ঘোষণা করেছেন, স¤প্রতি ইন্সটাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে সংবাদটি জানান তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘ই! অনলাইন’ জানিয়েছে, ইন্সটাগ্রামে স¤প্রতি একটি ছবি পোস্ট করেন জাস্টিন যেখানে দেখা যায় তিনি রেকর্ডিং স্টুডিওতে বসে একটি গিটার বাজাচ্ছেন। ছবিটির উপরের অংশে তার স্বাক্ষরসহ লেখা ছিল ‘দ্য ২০/২০ এক্সপেরিয়েন্স (২) সেপ্টেম্বর ৩০’।
এছাড়াও জাস্টিন তার ওয়েবসাইটে জানিয়েছেন আগামীতে ওয়ার্ল্ড ট্যুরে যাবেন তিনি, এর মধ্যে অক্টোবরের ৩১ তারিখে মনট্রিল শহরে এবং এরপরে আরও ২১টি শহরে গান গাইবেন জাস্টিন।
‘দ্য ২০/২০ এক্সপেরিয়েন্স’ অ্যালবামটিকে জাস্টিনের এ যাবতকালের সবচাইতে ব্যবসাসফল অ্যালবাম হিসেবে ধরা হয়। অ্যালবামটি প্রকাশের পর প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে ৬৮ হাজার কপি এবং ‘আই টিউনস’-এর ইতিহাসে সবচাইতে বেশি বিক্রি হওয়া অ্যালবাম এটি।
