২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পরিচালনায় বেন

রূপকথার গল্প ‘পিনোকিও’-এর আধুনিক সংস্করণ নিয়ে এবার সিনেমা নির্মাণ করবেন হলিউডের কৌতুকাভিনেতা বেন স্টিলার এবং সিনেমাটিতে অভিনয় করবেন তার বন্ধু ও সহশিল্পী রবার্ট ডাউনি জুনিয়র। খবর জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 09:38 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

‘ডেডলাইন’ জানিয়েছে, এর আগে সিনেমাটির পরিচালনার দায়িত্বে ছিলেন টিম বার্টন কিন্তু তিনি স¤প্রতি সিনেমাটি নির্মাণে অপারগতা জানান। আর তাই রবার্টের অনুরোধে এবার সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন বেন। জানা গেছে,সিনেমাটিতে রবার্ট থাকবেন গেপেত্তো নামের সেই পাপেটিয়ারের ভূমিকায় যার হাতে তৈরি হয়েছিল পিনোকিও।

তবে শুধুমাত্র রবার্ট একাই পিনোকিও সিনেমার কাজে ব্যস্ত নন, জানা গেছে হলিউডি পরিচালক গুলেরমো দেল তরো অনেক আগে থেকেই এই গল্প নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন।