২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিচির স্বপ্নপূরণে বাধা

ছোটপর্দার খ্যাতিমান অভিনেত্রী রিচি সোলায়মান সম্প্রতি প্রথমবারের মত সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং সামেনের বর্ষাকালের কারণে সিনেমাটির পরিচালক শাহনেওয়াজ কাকলী সময়মত এর শুটিং শুরু করতে পারছেন বলে জানিয়েছেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

কাকলী গ্লিটজকে বলেন, ‘ইচ্ছা ছিলো এই মাসে অথবা জুন মাস থেকে আমার চলচ্চিত্র ‘নীরব প্রেম’ এর শুটিং শুরু করবো। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। কেননা সিনেমা মানে তো বড় বাজেট অনেক কাজ। এই পরিস্থিতিতে আমি কোন ঝুঁকি নিতে চাই না।’

তাছাড়া সামনে বর্ষাকাল। তখন লোকেশনে গিয়ে শুটিং করাও কষ্টসাধ্য। সেই বিবেচনায় বর্ষাতেও শুটিং হবে না। সব মিলিয়ে শুকনো মৌসুমের আগে এর কাজ শুরু করতে পারছি না। আমি চেয়েছিলাম বিভিন্ন উৎসবে সিনেমাটি অংশ নেবে। সেদিক থেকে আমরা বেশ পিছিয়ে যাচ্ছি। তাই সিনেমা নিয়ে নতুন করে ভাবছি। বলেন তিনি।

এদিকে তিনি জানিয়েছেন, ‘নীরব প্রেম’ শিরোনামের সিনেমায় রিচির বিপরীতে অভিনয় করবেন নীরব।

অসম বয়সী দুই ছেলে-মেয়ের প্রেমাবেগকে ঘিরে ছবির কাহিনী। ছবির গল্পে দেখা যায়, নীরব শহরের ছেলে। ঘটনাক্রমে সে গ্রামে যায়। সেখানে তাকে নিয়ে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। একপর্যায়ে তিনি তার চেয়ে বেশি বয়সি রিচি সোলায়মানের প্রেমে পড়েন। এর পরই শুরু হয় প্রেম নিয়ে নানা দ্বন্দ্ব-সংঘাত।