ছেলের মা হবেন কেট
সাত মাসের অন্তসত্ত্বা ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের প্রথম সন্তানটি হতে যাচ্ছে ফুটফুটে এক পুত্রশিশু; সম্প্রতি এমনটাই জানিয়েছেন হবু চাচা প্রিন্স হ্যারি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ব্রিটিশ ওয়েবসাইট মিররকে এ ব্যাপারে সূত্র জানায়, ‘হ্যারি সবাইকে বলে বেড়াচ্ছেন, উইলিয়াম এবং কেট একটি পুত্র সন্তানের জন্ম দিচ্ছেন; তিনি তার অনাগত ভাতিজাকে নিয়ে খুবই উত্তেজিত।’
সূত্রটি আরও জানায়, ‘হ্যারি বলেছেন তার পুরো পরিবার বিষয়টি নিয়ে খুবই খুশি। কেট সবসময়ই একটি পুত্র সন্তান চাইতেন। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা সবাই জানে সন্তানটি হবে একটি ছেলে। সবাই এখন তার জন্য উপহার কিনতে ব্যস্ত।’
তবে এ বিষয়ে রাজদম্পতির কাছ থেকে কিছু জানা যায়নি।
