২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার লিন্ডসে

হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান এবার নিজের ব্লগ খুলবেন বলে মন¯ি’র করেছেন। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ভক্তদের জন্য খোলা এই ব্লগে নিজের ব্যক্তি জীবনের অনেক কথাই তুলে ধরবেন ওই প্রবলেম সেলিব্রেটি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 12:00 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, সম্প্রতি গসিপ ওয়েবসাইট ‘সেলেবাজ ডটকম’-এর সম্পাদকের সঙ্গে নিজের ব্লগের ব্যাপারে কথা বলেন লিন্ডসে। লিন্ডসে তাকে বলেন তার আইনি ঝামেলা শেষ হওয়ার পর তিনি রিহ্যাব ক্লিনিকে কাটানো দিনগুলো নিয়ে তার ব্লগে লিখতে চান।

’সেলেবাজ’-এর উপদেষ্টা এ জে ডুলেরিও এ ব্যাপারে সবরকমের সহযোগিতা করার জন্য ওয়েবসাইটটির সম্পাদকের সঙ্গে লিন্ডসের পরিচয় করিয়ে দিয়েছেন।