অ্যাম্বার-জনি: বিয়ে করছেন শিগগিরি
হলিউডি অভিনেতা জনি ডেপ ছয় মাস প্রেমের পর এবার তার প্রেমিকা অ্যাম্বার হার্ডকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ছয় মাস প্রেমের মধ্যে কিছুটা সময়ের জন্য দূরত্ব সৃষ্টি হলেও এখন একত্রেই আছেন ওই তারকা জুটি । জানা গেছে জনি তার দুই সন্তান রোজ এবং জ্যাকের সঙ্গে অ্যাম্বারের পরিচয় করিয়ে দিয়েছে।
দ্য সান ইউকের এক সূত্র জানিয়েছে, রোজ এবং জ্যাকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর জনি বলেছেন তিনি অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব দেবেন এবং একত্রে ঘর বাঁধবেন।
আরও জানা গেছে, ইতিমধ্যে সন্তানদের সঙ্গে নিয়ে একই বাড়িতে বসবাস শুরু করেছেন এই জুটি। দক্ষিণ ফ্রান্সের ওই বাড়িতেই বিয়ের সানাই বাজবে বলেও শোনা যাচ্ছে।
