সেবাই মূল : সালমান
বলিউডি অভিনেতা সালমান খান মনে করেন জনসেবামূলক কাজ করার জন্য নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকার প্রয়োজন নেই। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘বিয়িং হিউম্যান’ এর প্রতিষ্ঠাতা বলিউডি তারকা সালমান সম্প্রতি সাংবাদিকদের বলেন, “বলিউডের সবাই কমবেশি জনসেবামূলক কাজ করে থাকে। এ বিষয়ে কেউ কথা বলে, কেউ বলে না। তারা মনে করে এ ধরনের কাজের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন, আমি ওই মতবাদে বিশ্বাসী নই।”
সালমান আরও বলেন, “এমনকি যদি কেউ লোক দেখানোর জন্য চ্যারিটি করে থাকে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ যাই হোক, মানুষের জনসেবামূলক কাজ করা উচিত। আমার মনে হয় যদি আপনার অর্থবিত্ত থাকে, তবে আপনার সেটা মানুষের জীবন বাঁচাতে কাজে লাগানো উচিত। আমরা যা করছি সেটা আসলে কিছুই না।’
সম্প্রতি ‘ফরটিস’ ফাউন্ডেশনের সঙ্গে একাত্ম হয়ে ‘বিয়িং হিউম্যান’ প্রতিষ্ঠানটি হৃদপি-ের সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য কাজ শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে।
