আবারও মা হতে চান কেইট
প্রিন্স উইলিয়ামের স্ত্রী, ডাচেস অফ কেম্ব্রিজ কেইট মিডলটন সম্প্রতি জানিয়েছেন, তার অনাগত সন্তান ভূমিষ্ঠ হবার পরপরই আবারও মা হবার কথা ভাবছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জানা গেছে, চলতি বছরের জুলাইতে নিজের প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছেন কেইট। এরপর ২০১৪-এর জানুয়ারিতেই আবারও গর্ভধারণের কথা ভাবছেন তিনি, কারণ সে বছর তিনি ৩২ বছরে পা দেবেন।
সূত্রটি আরও জানিয়েছে, ‘কেইট অবশ্যই ৪০ বছর বয়সে সন্তান নিতে চান না। আর তাই, তিনি মনে করছেন এখন আর সময় নষ্ট করা যাবে না।’
আরও জানা গেছে, নিজের পরিবারে অন্তত তিনটি সন্তান চান কেইট।
