২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি কিনলেন টেইলর

পপ তারকা টেইলর সুইফট রোড আইল্যান্ডে সমুদ্র তীরে ১ কোটি ৭৭ লাখ ডলার মূল্যের একটি বিশাল বাড়ি কিনেছেন। ওই দামের পুরোটাই তিনি পরিশোধ করেছেন নগদ অর্থে! খবর এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 08:30 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

টিএমজির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ১৫ এপ্রিল ১১ হাজার বর্গফুট আয়তনের ওই বাড়িটি প্রথম দেখেন ২৩ বছর বয়সী গায়িকা। আর এরপর থেকেই বাড়িটির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি।

জানা গেছে, ৫.২৩ একর জায়গার উপর নির্মিত ওই বাড়িটির মূল্য ছিল প্রায় ২ কোটি ডলার। তবে টেইলর ১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ডলারেই রফা করে নিয়েছেন।