একতার বাড়ি তল্লাশি
ভারতের আয়কর অধিদপ্তরের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের ১০০ জনের একটি দল সম্প্রতি পরিচালক-প্রযোজক একতা কাপুরের বাড়ি, অফিস, স্টুডিও এবং যাবতীয় সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জানা গেছে, ২৯ এপ্রিল একই সময়ে একতা কাপুরের বাড়ি এবং স্টুডিওসহ মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত বালাজি টেলিফিল্মসের অফিস এবং বালাজির কর্মকর্তাদের বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে এখনও কর অধিদপ্তরের পক্ষ থেকে কোনো কিছু জানা না গেলেও ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে এক সূত্র জানিয়েছে একতা কাপুরের আয়কর প্রদানের প্রতিবেদনে ভুল তথ্য থাকায় এই হয়রানির সম্মুখীন হতে হয়েছে তাকে।
