২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনীয়তা চান মাইলি

নিজের ব্যক্তিগত জীবনকে স্পটলাইটে আনতে নারাজ হলিউডি অভিনেত্রী এবং গায়িকা মাইলি সাইরাস। সম্প্রতি ‘সব দিক বিচার বিশ্লেষণ’ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 08:26 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

কন্টাক্টমিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, লিয়াম হেমসওর্থের সঙ্গে মাইলির সম্পর্কের বিষয়টি বেশ কিছুদিন আলোচনায় ছিল। তবে বর্তমানে নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে বেশ সামলেই রাখছেন ২০ বছর বয়সী ওই গায়িকা।

ব্রিটেনের এলে ম্যাগাজিনের সঙ্গে এক কথোপকথনে মাইলি বলেন, “আমাদের একটি বাড়ি আছে এবং পোষা কুকুরও আছে। কারও বাগদানের আংটি সবসময় পরে থাকার অনুভূতিটি সত্যিই দারুণ। তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এরচেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।”