২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত শিল্পা-রাজ

জনসম্মুখে ধূমপানের অভিযোগে বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং ইরফান খানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন জয়পুর ক্রিকেট একাডেমির পরিচালক আনন্দ সিং। এবার তিনি বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আনলেন জালিয়াতির অভিযোগ। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 03:28 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

ক্রিকেট প্রতিভা অন্বেষণমূলক এক প্রতিযোগিতায় ওই বলিউডি দম্পতি তার সঙ্গে ৮ লাখ রুপি নিয়ে জালিয়াতি করেছেন- সম্প্রতি দায়ের করা এক মামলায় ওই দম্পতির বিরুদ্ধে এমন অভিযোগই এনেছেন আনন্দ।

মামলার বিষয়ে ৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১৪ মে-র মধ্যে আনন্দকে তার অভিযোগের তথ্য প্রমাণ সহ জবাববন্দি দেওয়ার নির্দেশ দিয়েছেন।