২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনমের ‘খুবসুরাত’

বলিউডি অভিনেত্রী সোনম কাপুর জানিয়েছেন তার নতুন সিনেমা ‘খুবসুরাত’-এর কাজ শুরু হতে যাচ্ছে চলতি বছরের অগাস্ট মাসে। সিনেমাটির গল্প অনেকটাই বদলে যাবার কারণে শুটিং পেছানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 09:27 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

আশির দশকের পারিবারিক ড্রামা ধাঁচের সিনেমা ‘খুবসুরাত’-এর এই রিমেক সম্পর্কে সোনম সাংবাদিকদের আরও জানান, ’সিনেমাটির গল্প অনেকটাই বদলানো হয়েছে, আমাদের মূল চেষ্টাই ছিল সিনেমাটির প্রতিটি চরিত্রের মূলভাবটি ফুটিয়ে তোলা। রেখা খুবই সুন্দর করে অভিনয় করেছিলেন, আমি যদি তার ১০ শতাংশও করতে পারি তাই যথেষ্ট হবে।’

সোনম আরও জানান, রেখার চরিত্রটি আধুনিকভাবে ফুটিয়ে তোলাই এখন সোনমের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘প্রতিটি চরিত্রে অভিনয় করার আগে আমি ভয়ে ভয়ে থাকি, আমি আশা করছি চরিত্রটি আমি যথেষ্ট আধুনিকভাবে ফুটিয়ে তুলতে পারব।’

১৯৮০ সালে মুক্তি পাওয়া পারিবারিক ধাঁচের সিনেমা ‘খুবসুরাত’-এ অভিনয় করেছিলেন অভিনেত্রী রেখা। হৃষীকেশ মুখার্জি পরিচালিত সিনেমাটি সে বছর সেরা চলচ্চিত্র হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল।