প্যারিসে থাকতে চান কেনি
টিভি তারকা কিম কারদাশিয়ানের প্রেমিক কেনি ওয়েস্ট জানিয়েছেন, তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্যারিসে থিতু হতে চান তিনি। তবে তার এই সিদ্ধান্তে এখনও সম্মত নন কিম। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কন্টাক্ট মিউজিক’কে এ ব্যাপারে সূত্র জানায়, কেনি এ বিষয়ে মনস্থির করে ফেলেছেন। আর কেনি যখন কিছু চান, তিনি তা অর্জন করেই ছাড়েন। তিনি প্যারিসে যাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
এদিকে, প্রেমিকের এই সিদ্ধান্তে একমত হতে পারছেন না কিম। তিনি কেনিকে বোঝাতে চাইছেন, সন্তান হওয়ার পর শুধুমাত্র প্রথম ছয় মাস প্যারিসে কাটাবেন তারা; এরপর লস অ্যাঞ্জেলেসেই থাকতে চান তিনি।
