২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মিক শান্তির খোঁজে রিচার্ড গিয়ার

বৌদ্ধ ধর্মানুরাগী হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার সম্প্রতি ভারতের বিভিন্ন বৌদ্ধমঠ ঘুরে দেখছেন। তিনি জানিয়েছেন বৌদ্ধধর্ম অনুসরণ করার মাধ্যমে আত্মিক শান্তি খুঁজে পেয়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 02:29 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

রিচার্ড তার এই ভ্রমণ সম্পর্কে বলেন, ‘আমি এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি এখানে বারবার ফিরে আসি।’

জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখে ভারতের গ্যাংটক শহরের মঠগুলো ঘুরে দেখা শুরু করেন রিচার্ড। গ্যাংটকে একজন ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে অংশগ্রহণের পাশাপাশি আরও অনেক মঠ ঘুরে দেখার পরিকল্পনা আছে তার।

আরও জানা গেছে, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ঘনিষ্ঠ বন্ধু গিয়ার ১৯৯৯ সাল থেকে ভারতে বিভিন্ন ধরনের মানবসেবামূলক কাজ করে যাচ্ছেন।

৬৩ বছর বয়সি গিয়ার তার বয়স ত্রিশ হবার কিছু আগে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।