২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের পাশে অমিতাভ, বিদ্যা, জ্যাকি

মুম্বাইয়ে বোমা হামলার সঙ্গে জড়িতদের কাছ থেকে অবৈধ অস্ত্র কেনার দায়ে অভিযুক্ত অভিনেতা সঞ্জয় দত্তের কারাদ- হওয়ার পর বলিউডি তারকারা প্রায় সকলেই তার পাশে থাকার চেষ্টা করেছেন।সম্প্রতি তেমনই একটি উদ্যোগ নিলেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ এবং অভিনেত্রী বিদ্যা বালান। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 08:58 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাসমুখ পিঘাল গ্যায়া’-এর পরবর্তী প্রযোজনায় অতিথি শিল্পী হিসেবে থাকছেন অমিতাভ, জ্যাকি এবং বিদ্যা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সঞ্জয়ের ভাগনি নাজিয়া হোসেন এবং সাবেক পরিচালক ও.পি রালহানের নাতি আরমান।

সিনেমাটির একটি ব্যতিক্রমধর্মী গানের শুটিংয়ে ব্যস্ত আছেন কোরিওগ্রাফার আহমেদ খান। তিনিই জানালেন সিনেমাটি অতিথি শিল্পী হিসেবে ওই তিন অভিনয় শিল্পীকে দেখা যাবে।

খান বলেন, “আমরা সবাই সঞ্জয়ের পাশে আছি। তার প্রতিষ্ঠানের সিনেমার কাজ থেমে থাকবে না। সিনেমাটিতে অমিতাভ এবং বিদ্যাকে অতিথি হিসেবে দেখতে পাবেন দর্শকরা। জ্যাকি এবং সঞ্জয়কেও একটি দৃশ্যে দেখা যাবে।”

সিনেমাটি পরিচালনা করছেন সজল শাহ। আর তিনিই সঞ্জয়ের অনুপস্থিতিতে তার প্রতিষ্ঠানটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।