একা ক্রিস
‘স্টার ট্রেক’খ্যাত অভিনেতা ক্রিস পাইনের সঙ্গে প্রেমিকা মডেল ডমিনিক পিকের বিচ্ছেদের পর একা আছেন তিনি। খবর জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।
‘ইউএস ম্যাগাজিন’ জানিয়েছে, ২০১১ সালে ডমিনিককে ডেট করা শুরু করেন ৩২ বছর বয়সি এই অভিনেতা। এরপর ২০১২ সালের মে মাসে প্রথমবারের মতো ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।
এক সূত্রের বরাতে জানা গেছে, ‘বিচ্ছেদের ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে, এটা দুজনের ইচ্ছেতেই হয়েছে। তাদের দুজনেরই নিজেদের জন্য সময় প্রয়োজন ছিল। ডমিনিক তার মডেলিং নিয়ে ব্যস্ত এবং ‘স্টার ট্রেক’ আর অন্যান্য সিনেমার কাজ নিয়ে সময় কাটাচ্ছেন ক্রিস।’
এর আগে ক্রিস অভিনেত্রী বিউ গ্যারেট,অলিভিয়া মুন এবং ওড্রিনা প্যাট্রিজের সঙ্গে প্রেম করেছেন।
