ভালোই আছেন ফারগি
ব্যান্ডদল ‘ব্ল্যাক আইড পিস’-এর গায়িকা ফারগি গর্ভধারণের পর সুস্থ আছেন বলে জানিয়েছেন ব্যান্ডদলের আরেক সদস্য ট্যাবু। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি ‘ইঅনলাইন’-কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ট্যাবু বলেন,‘ফারগি খুব ভালো আছেন, আমি তাকে নিয়ে খুবই গর্বিত। তার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক এবং আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি তার সন্তানকে দেখার জন্য।’
এর আগে ২০০৯ সালে পাঁচ বছর প্রেম করার পর অভিনেতা জশ ডুহামেলকে বিয়ে করেন ফারগি।
