২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেপসি!’তে রনবির

‘বারফি!’ সিনেমার পর কমেডি অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন বলিউডি অভিনেতা রনবির কাপুর। আর সেই ধারা বজায় রেখেই পরিচালক অভিনব কশ্যপের আসন্ন সিনেমা ‘পেপসি!’তে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

রনবির ‘পেপসি’ কোলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও বেশ কিছুদিন ধরে কাজ করছেন। মজার বিষয় হল রনবির তার প্রায় প্রতিটি সিনেমাতেই মজার মজার নাম নেন। আয়ান মুখার্জির পরবর্তী সিনেমায় তার নাম হবে বানি। আর এর আগে তার নাম ছিল বারফি।

সংবাদমাধ্যমটি জানায়, রনবির বরাবরই সিনেমায় এ ধরনের মজার মজার নামের বিষয়টি উপভোগ করেন। দর্শকদেরও তার ওই ভিন্ন ধরনের নাম বেশ প্রভাবিত করে। ‘বারফি!’ সিনেমার পর অনেকেই তাকে ওই নামে ডাকত।

এ বিষয়ে রনবির বলেন, “সিনেমায় আমার চরিত্রের নাম কি হবে তা পুরোপুরি পরিচালক নির্বাচন করেন। এক্ষেত্রে আমার কোনো হাত নেই। তবে নামগুলো আমি বেশ পছন্দ করি।”