যুক্তরাজ্যে আলোচিত প্রবাসী বাংলাদেশি প্রযোজকের চলচ্চিত্র
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি সেলিম সাইয়ীদ প্রযোজিত নির্মাণাধীন চলচ্চিত্র ‘দি টেরট’ সম্ভাবনাময় চলচ্চিত্র হিসেবে আলোচনায় উঠে এসেছে সম্প্রতি।
যুক্তরাজ্যে মুক্ত চলচ্চিত্র নির্মাতাদের সহায়ক সংগঠন ইন্ডিপেন্ডেন্ট সিনেমা অফিস ইউকে এবং স্কিল সেট-এর তৈরি এ বছরের সম্ভাবনাময় ২০টি শীর্ষ চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছে ‘দি টেরট’।
৯০ মিনিট দৈর্ঘ্যরে ফ্যান্টাসি ও হরর শ্রেণিভুক্ত এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক সেলিম। এটি পরিচালনা করছেন ব্রিটিশ পরিচালক নিক ভন সিøপি। চলচ্চিত্রটির শুটিং চলতি বছরের জুন মাসে শুরু হবার কথা রয়েছে।
গত ২২ এপ্রিল ইমেইলের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা অফিস ইউকে থেকে চলচ্চিত্রটির তালিকাভুক্তির খবর জানানো হয় বলে গ্লিটজকে বলেছেন সেলিম।
ঢাকা বিশ্ববিদ্যালয়র ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ বিভাগের খ-কালীন শিক্ষক সেলিম সাইয়ীদ-এর জন্ম মৌলভীবাজার জেলায়। তিনি চলচ্চিত্র নির্মাণবিষয়ে পড়াশোনা সম্পন্ন করছেন ইংল্যান্ডের গোল্ডস্মিথ ও ইউনিভার্সিটি অব লন্ডন থেকে। ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা এবং সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন আল জাজিরাসহ বিভিন্ন টেলিভিশনে।
