২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতুলনীয় মাধুরী

বলিউডি অভিনেতা জ্যাকি স্রফ মনে করেন, টিনসেলে কোনো অভিনেত্রীই মাধুরী দীক্ষিতের পর্যায়ে পৌঁছাতে পারবেন না- বলিউডে মাধুরী অতুলনীয়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 02:24 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

৫৩ বছর বয়সি ওই অভিনেতা বলেন, “তার মধ্যে যে সৌন্দর্য এবং প্রতিভা রয়েছে, তা আমি আর কোনো অভিনেত্রীর মধ্যে দেখিনি। তিনি কিংবদন্তিসম অভিনেত্রী। সাবেক অভিনেত্রী মধুবালার সঙ্গে তার মিল পাওয়া যায়। তার হাসি অসাধারণ; আর নাচের দিক দিয়েও তাকে কেউ টেক্কা দিতে পারবে না।”

‘রাম লক্ষণ’, ‘ত্রীদেব’, ‘পারিন্দে’, ‘সঙ্গীত’ এবং ‘দেবদাস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন জ্যাকি এবং মাধুরী। ১৯৮৯ সালে সুভাস ঘাই পরিচালিত ‘রাম লক্ষণ’ সিনেমার অভিজ্ঞতা সম্পর্কে জ্যাকি বলেন, “সিনেমাটিতে মাধুরী আমার ভাবির ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেখানে একটি গান ‘ও রাম জি’-এ তিনি অসাধারণ কাজ করেছিলেন।”

ওই সিনেমায় অনীল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী।