কান উৎসবে বিদ্যা বিচারক
সেরা অভিনেত্রীর পুরস্কার মানেই বিদ্যা বালান- এমন একটি বছর পার করার পর এ বছর আরও একটি স্বীকৃতি যোগ হল বিদ্যার ঝুলিতে। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।
কান চলচ্চিত্র উৎসবে এবারের আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ, অ্যাং লি, অভিনেত্রী নিকোল কিডম্যান, জাপানিজ পরিচালক নাওমি কাওয়াসে, লেনি রামসে, ফরাসি পরিচালক এবং অভিনেতা ড্যানিয়েল ওটেল, রোমানিয়ার পরিচালক ক্রিস্টেইন মানজিউ এবং ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ সিনেমার অভিনেতা ক্রিস্টোফ ওয়াল্টজ।
কানের বিচারক আসনে বসা বিদ্যার জন্য অনেক বড় সম্মান বলেই মন্তব্য করেছে জি মিডিয়া ব্যুরো। বিশ্বের আলোচিত ওই চলচ্চিত্র উৎসব আরম্ভ হবে ১৫ মে, আর ২৬ মে ইতি টানা হবে অনুষ্ঠানের।
