২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিয়ে করতে চান কিম

সাবেক স্বামী ফুটবলার ক্রিস হ্যাম্পশায়ারের সঙ্গে বিচ্ছেদের আইনি ঝামেলা শেষ হবার পর আবারও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন কিম কারদাশিয়ান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:09 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

‘হ্যালো ম্যাগাজিন’ জানিয়েছে, র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে নিজের প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিম, তাই আর দেরি না করে কেনির সঙ্গে বিয়ের কাজটি সেরে ফেলতে চান তিনি।

৩২ বছর বয়সি এই তারকা সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, “আমার মনে হয় আমি আবারও বিয়ে করতে পারব। আমি এটা সবসময় চাইতাম। কিন্তু এমন হতে পারে, আপনি বিয়ে করেছেন এবং বুঝতে পেরেছেন আপনি ভুল মানুষটিকে বেছে নিয়েছেন। আমার মনে হয় আমি যথেষ্ট সাহসের সঙ্গে বিষয়টি অনেক আগেই বুঝেছি এবং এর নিষ্পত্তি করেছি।”

কিম আরও বলেন, “আমি যাকে খুঁজেছি এবার তাকে পেয়েছি। তাই আমি অবশ্যই আবারো বিয়ে করতে চাই।”