২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের জায়গায় শাহরুখ

টিভি সিরিজ ‘বিগ বস’-এর ৪র্থ থেকে ৬ষ্ঠ সিজনে জনপ্রিয়তায় নতুন মাত্রা যুক্ত করেছিলেন বলিউডি অভিনেতা সালমান খান। তবে পরবর্তী সিজনে সালমানকে হটিয়ে ‘বিগ বস ৭’-এর উপস্থাপনার দায়িত্বটি গ্রহণ করতে যাচ্ছেন অভিনেতা শাহরুখ খান; জানিয়েছে জি মিডিয়া ব্যুরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:06 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

সালমান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘মেন্টাল’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন। এর পর তাকে তার ¯œায়ু রোগের চিকিৎসাও করাতে হবে। সব মিলিয়ে ‘বিগ বস ৭’-এর উস্থাপনা করতে পারবেন না তিনি। আর তাই তার বদলে নির্মাতারা শাহরুখকেই বেছে নিয়েছেন এই কাজের জন্য।

সালমান-শাহরুখের দ্বন্দ্ব টিনসেলে গোপন কিছু নয়। সালমানের জনপ্রিয় টিভি শো শাহরুখের দখলে চলে যাচ্ছে, ঘটনাটি এরমধ্যেই আলোড়নের সৃষ্টি করেছে বলিউড জুড়ে।