২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সঙ্গে আমির

সম্প্রতি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে এ বছরের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে এসেছেন বলিউডি অভিনেতা আমির খান। খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

আমির বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ধুম ৩’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে নিউ ইয়র্কে টাইম ম্যাগাজিনের আয়োজনে যোগ দেওয়ার জন্য নির্মাতাদের কাছে বিরতি চেয়েছেন তিনি। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বারাক ওবামাও আমন্ত্রিত হয়েছেন। এর আগে ভারত সফরে আমিরের সঙ্গে দেখা করেছিলেন ওবামা।

প্রভাবশালী এক সংবাদমাধ্যমকে আমির খান বলেন, “এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়া সত্যিই সম্মানের বিষয়। বিশ্বনাথান আনন্দ যে সারিতে বসেছিলেন সেই একই সারিতে বসেছিলাম আমি। মিশেল ওবামা আমাকে জানান, আমার ‘রাং দে বাসান্তি’ সিনেমার গানের সঙ্গে নাচতে তিনি খুবই পছন্দ করেন।”

বলিউডে মি. পারফেক্ট হিসেবে পরিচিত আমির সামাজিক সচেতনতাভিত্তিক অনুষ্ঠান ‘সত্যমেভ জয়েতু’-এর মধ্য দিয়ে টিভি পর্দায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। যা সবচেয়ে জনপ্রিয় টিভি শোতে পরিণত হয়েছিল অল্পদিনেই।