২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনের ‘ঘনিষ্ঠ দৃশ্যে’ রবার্ট

সম্প্রতি হলিউডি তারকা রবার্ট প্যাটিনসনকে নতুন একটি বিজ্ঞাপনে বেশ কয়েকজন সুন্দরী মডেলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে, এমনকি কয়েকজনকে তিনি চুমুও খেয়েছেন! খবর এনডিটিভির।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 09:09 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

এদিকে, নতুন বিজ্ঞাপনে মডেলদের সঙ্গে রবার্টের ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে ‘দ্যা সানডে পিপল’-এর মন্তব্য ছিলো এরকম, ‘ডিওর কোম্পানির নতুন একটি বিজ্ঞাপনে রবার্টের মডেলদের সঙ্গে এই ঘনিষ্ঠতা হতে পারে প্রেমিকা ক্রিস্টেনের উপর একটি প্রতিশোধ!’

জানা গেছে, এই বিজ্ঞাপনের ব্যাপারে প্রেমিকাকে এরই মধ্যে সতর্ক করে দিয়েছেন রবার্ট।

এদিকে ‘দ্যা মিরর’ পত্রিকাকে রবার্টের এক বন্ধু জানিয়েছে,বিজ্ঞাপনটি করার সময় অনেকটাই অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন রবার্ট; কারণ এতোটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি।

তবে ক্রিস্টেন বলেছেন এর জন্য রবার্টকে তিনি কোন দোষ দেবেন না; কারণ তার মতে তিনি রবার্টের জায়গায় হলে একই কাজ করতেন!