উপস্থাপনায় নিশিতা
এবারে একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করছেন ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী নিশিতা বড়–য়া। গানের অনুষ্ঠান ‘ভালোবাসি গান’ এর উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বড়–য়া মোনজিত ধীমন।
এ বিষয়ে নিশিতা বলেন, ‘আমি একজন কণ্ঠশিল্পী। তবে এবারে আমি সেইসব শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান করতে যাচ্ছি যারা দীর্ঘদিন ধরে গানের সাধনা করেন অথচ এর আগে কখনোই টিভি পর্দায় আসার সুযোগ পাননি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করার প্রয়াস নিয়েই অনুষ্ঠানটি নির্মাণ করেছে গাজী টিভি।’
নিশিতা আরো বলেন, ‘তাদের সবার সামনে পরিচিত করে তোলার পাশাপাশি মিডিয়ার শিল্পী সংখ্যা বাড়ানোর জন্যই এই ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে পুরো বিষয়টি খুব উপভোগ করছি।’
নিশিতা বড়–য়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯ টায় গাজী টিভিতে প্রচারিত হবে।
