২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনি রিভেরার শেষ সিনেমা

প্রয়াত মেক্সিকান-আমেরিকান গায়িকা জেনি রিভেরা অভিনীত সিনেমা ‘ফিলি ব্রাউন’ ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে হলিউডে। প্রয়াত এই গায়িকাকে সিনেমাটির মধ্য দিয়ে বড়পর্দায় প্রথম এবং শেষবারের মত দেখা যাবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:21 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

‘ফিলি ব্রাউন’ সিনেমাটিতে যদিও মাত্র চারটি দৃশ্যে দেখা যাবে জেনিকে, তবে জানা গেছে এ বিষয়ে আমেরিকার স্প্যানিশ ভাষাভাষী দর্শকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা। কারণ জেনির মৃত্যুর পর এটাই হতে যাচ্ছে তার শেষ পারফরম্যান্স।

এর আগে ২০১২ সালে সিনেমাটি ‘সানড্যান্স ফেস্টিভ্যাল’-এ মুক্তি পায় আর তখন সিনেমাটি উপভোগ করেন জেনি রিভেরা।

‘ফিলি ব্রাউন’ সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে একজন উঠতি হিপ হপ গায়িকাকে নিয়ে, যিনি তার ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হবার মধ্য দিয়ে তার জেলখানায় আবদ্ধ মাদকাসক্ত মাকে বের করে আনতে চায়। সিনেমাটিতে হিপ হপ গায়িকার চরিত্রে অভিনয় করেছেন জিনা রডরিক্স এবং মায়ের চরিত্রে আছেন জেনি রিভেরা।

২০১২ সালের ডিসেম্বর মাসে বিমান দুর্ঘটনায় মারা যান জেনি রিভেরা।