আবারও সায়েন্স ফিকশনে টম
চোহেল ক্যামায়েশি রচিত জাপানি সায়েন্স ফিকশন উপন্যাস সিরিজ অবলম্বনে এলিয়েন অ্যাডভেঞ্চার সিনেমা ‘ইউকিকাজে’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টম ক্রুজ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট জানায়, অ্যান্টার্টিকায় একটি ওয়ার্মহোলের মধ্য দিয়ে পৃথিবীতে এলিয়েন হামলার কাহিনী তুলে ধরা হবে ওই হলিউডি সিনেমায়। আর সিনেমাটিতে গ্রহের প্রতিরক্ষা বাহিনীর সদস্যের চরিত্রে অভিনয় করবেন টম। ইউকিকাজে বিশেষ ধরনের একটি জঙ্গী বিমানের নাম।
সিনেমাটি প্রযোজনা করছেন এরউইন স্টফ, টম ল্যাসালি এবং জেসন হফ। ক্যামায়েশি রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাঁচটি সিনেমা এরই মধ্যে জাপানে পুরস্কার জয় করেছে।
