২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণে প্রিয়াঙ্কা

অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যেতে কঠোর পরিশ্রমের জন্য পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া। সেই ধারা বজায় রেখেই, এবার ভারতীয় বক্সার মেরি কোমের বায়োপিক-এর জন্য নিজেকে তৈরী করতে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 08:25 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

৩০ বছর বয়সি প্রিয়াঙ্কা মেরি কোমের মতো শারীরিক গঠন গড়ে তুলতে প্রশিক্ষণ নেবেন সামির জোহালের কাছে। ফারহান আক্তারও ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন এই বলিউডি ট্রেইনারের কাছ থেকেই।

সিনেমাটিকে আরো বেশি নিখুঁত করে ফুটিয়ে তুলতে নির্মাতারা ‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমার স্পোর্টস অ্যাকশন ডিরেক্টর রব মিলারের সঙ্গে আলাপ করেছেন। তিনি প্রিয়াংকাকে বক্সিং-এর প্রশিক্ষণ দেবেন।