২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরাদ পারভেজের ‘রেস্টুরেন্ট ২১’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজ এবারে ‘রেস্টুরেন্ট ২১’ শিরোনামের একটি নতুন ধারবাহিক তৈরি করেছেন। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও লিখেছেন তিনি

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 09:14 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

এতে অভিনয় করেছেন মিতা চৌধুরী, সাবেরী আলম, মানস বন্দোপাধ্যয়, আজাদ আবুল কালাম, কায়েস চৌধুরী, আব্দুল্লাহ রানা, ইন্তেখাব দিনার, রোজি সিদ্দিকী, তুষার খান, সোহানা সাবা, সাজু খাদেম, আফরান নিশো, দিলীপ চক্রবর্তী, বাকার বকুল প্রমুখ।

মুরাদ পারভেজ এ বিষয়ে বলেন, ১০৪ পর্বের ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব তৈরি হয়েছে। এর প্রতিটি পর্বের ব্যাপ্তি ২১ মিনিট।

তিনি আরো জানিয়েছেন, নাটকটিতে আরো কয়েকজন সিনিয়র অভিনেতা-অভিনেত্রী যোগ হচ্ছেন। এই তালিকায় থাকছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহ্মেদ, বিজরী বরকতুল্লাহ, বন্যা মির্জা, ফারজানা চুমকি, আহসান হাবিব নাসিম প্রমুখ। এই নাটকের চিত্রগ্রহণ করেছেন রিন্টু পারভেজ, সাইফুল শাহীন, নজরুল ইসলাম; আবহ সংগীত রাশেদ শরীফ শোয়েব, সম্পাদনা করেছেন আকরামুজ্জামান হিমু।

নাটকটির গল্প এগিয়েছে মোমিন মিয়া ও তার সংসারকে ঘিরে। নদী ভাঙ্গনের ফলে সহায়সম্বল হারিয়ে ঢাকা চলে আসেন তিনি। মোমিন সদর ঘাটে কুলিগিরি থেকে শুরু করে শাহবাগে রিক্সা চালানো, কাওরান বাজারে ঠেলা গাড়ি ঠেলা, এফডিসি গেটে ভাত বিক্রির পেশায় নিজেকে যুক্ত করেন। অভিজ্ঞতার আলোয় এখন যে ব্যবসাটা করছেন সেটা তার ২১ নম্বর ব্যবসা। আর তাই তার রেস্টুরেন্টের নাম রেখেছেন রেষ্টুরেন্ট ২১।

ধারাবাহিকটি দেশ টিভিতে প্রচারিত হবে ১৭ এপ্রিল থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে