ভক্তের আক্রমণের শিকার হিউ
হলিউডি অভিনেতা হিউ জ্যাকম্যান সম্প্রতি নিউ ইয়র্কে এক ভক্তের আক্রমণের শিকার হয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
১৪ এপ্রিল সকালে ব্যায়ামাগারে ব্যায়াম করার সময় ক্যাথরিন থারস্টন নামে এক নারী ভক্ত ইলেকট্রিক রেজার নিয়ে হঠাৎ আক্রমণ করে বসেন ৪৪ বছর বয়সি ওই অভিনেতাকে।
‘কন্টাক্ট মিউজিক’ জানিয়েছে, পুলিশ ক্যাথরিনকে ব্যায়ামাগারের পাশে খুঁজে পান এবং ওখান থেকে পালানোর আগে তিনি যে হিউর ভক্ত সেই বিষয়টি পরিষ্কারভাবেই বলেন ক্যাথরিন।
এ বিষয়ে হিউ জানান, অনেকদিন আগে থেকেই তাকে এবং তার পরিবারকে অনুসরণ করে আসছিলেন ক্যাথরিন।
তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘মহিলাটির সাহায্য দরকার। আশা করছি সেই সাহায্য তিনি শিগগিরি পাবেন।’
