২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের অমনোযোগের কারণ শাহরুখ!

বলিউডে ‘পারফেকশনিস্ট’ হিসেবে খ্যাত আমির খানকে এবার দেখা গেছে কাজের বেলায় অনেকটাই অমনোযোগী অবস্থায় এবং কারণ ছিলেন শাহরুখ খান! খবর জানিয়েছে জি নিউজ ব্যুরো।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সম্প্রতি আমির তার ‘ধুম ৩’ সিনেমার একটি গানের জন্য নাচের রিহারসেল করছিলেন ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিওতে। সবাই যখন ভালমত নাচ অনুশীলনে ব্যস্ত ছিল, তখন একাধিকবার আমিরকে দেখা গেছে অমনোযোগী অবস্থায়।’

জানা গেছে, বাকি সবাই রিহারসেল অব্যাহত রাখলেও শাহরুখ খানের সিনেমা ‘দিল তো পাগল হ্যায়’-এর বড় একটি পোস্টার অনেকটাই অমনোযোগী করে তুলছিল আমিরকে।

সূত্রটি আরও জানিয়েছে, ‘তিনি একজনকে অনুরোধ করেছিলেন পোস্টারটি ওখান থেকে সরিয়ে ফেলতে কারণ সেটা তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। কিন্তু আমিরের অনুরোধ না রেখে বরং ইয়াশ রাজ ফিল্মসের সেই কর্মী আমিরকে জানান এই কাজ করার অধিকার তাকে দেওয়া হয়নি!’

এরপর অনেকটাই মন খারাপ করে কাজে ফিরে যেতে হয় আমিরকে এবং যত দূর জানা গেছে শাহরুখের ঐ পোস্টারটি এখনও রিহারসেল সেন্টারে রয়েছে।